
সাকিব চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে বারইয়ারহাট বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি দোকানকে পৃথকভাবে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, পবিত্র রমজান ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply