
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“এসো হে বৈশাখ, এসো এসো”—এই আহ্বানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কলেজের আয়োজনে মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ক্যাম্পাসে বের করা হয় আনন্দঘন বৈশাখী শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম। আলোচনা পর্বে বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বৈশাখের আবহ ফুটিয়ে তোলে। সবশেষে অংশ গ্রহণকারীদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
© All rights reserved © 2023
Leave a Reply