1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্যতিক্রম আয়োজনে সরকারি মহিলা কলেজে উদযাপন করল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ব্যতিক্রম আয়োজনে সরকারি মহিলা কলেজে উদযাপন করল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই আহ্বানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কলেজের উদ্যোগে ক্লাস হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। পুরো কলেজে আলপনা, রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বক্তব্য দেন বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল। প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক ফাহমিদা খাতুন। আলোচনা পর্বে বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বৈশাখের আবহ ফুটিয়ে তোলে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি