
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
আজ মঙ্গলবার ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩, পহেলা বৈশাখ। বর্ষবরণে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ন রায় স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে শুভ নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ, গাইবান্ধায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রা অনুষ্ঠানে জনাব আব্দুল করিম, মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা-২, জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা প্রশাসক, গাইবান্ধা মহোদয় এবং জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা, অংশগ্রহণ করেন।
বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2023
Leave a Reply