1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ ১০ জন আহত - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ ১০ জন আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৮ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলেন, নীলগঞ্জের মইশাকান্দি গ্রামের মৃত সরকার মিয়ার ছেলে হেলাল মিয়া (৬৫), হাবিব মিয়া (৫৮), রইছ উদ্দিন (৬০), রইছ উদ্দিনের ছেলে লিমন মিয়া (২৬), মোবারক (২০), হেলাল মিয়ার ছেলে রফিক মিয়া (৩৫), শফিকুল ইসলাম মধু (৩০), সোহেল মিয়া (২৮), দ্বীন ইসলাম ওরফে দিনু (৩০), মতি মিয়ার ছেলে নূরু মিয়া (৫০), আবু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও রফিক মিয়ার ছেলে মামুন মিয়া (২১)।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদীর ভাতিজা মিন্টু মিয়াকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার বাম পাশে কোপ দেয় অভিযুক্তরা। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে তাদের ওপরও এলোপাতাড়ি হামলা চালানো হয়। এসময় সাজন মিয়া, রিপন মিয়া ও শিশু রিয়া মনিসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।

 

প্রত্যক্ষদর্শী ঋতু আক্তার বলেন, বিকালে স্কুল মাঠে মইশাকান্দি গ্রামের কয়েকজন লোক ধারালো অস্ত্র নিয়ে বাজারীপাড়া এলাকার লোকজনকে মারধর করছিল। আমরা বাধা দিলে কিছুক্ষণ পর তারা দলবদ্ধ হয়ে এসে শিশুসহ সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, এই ঘটনার আজ বিকালে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি