1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দারুল কুরআনের খতমে কুরআন  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

তাড়াইলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দারুল কুরআনের খতমে কুরআন 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের তাড়াইল সদরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) দারুল কুরআন মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার হিফয বিভাগে খতমে কুরআন শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। দোয়ায় তিনি মহান রাব্বুল আলামীনের নিকট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি সবরে জামিল কামনা করেন।

 

দারুল কুরআনের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমদ, সহকারী শিক্ষক হাফেজ আল আমিন, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জাকারিয়া, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ মাদরাসার শিক্ষার্থীরা দোয়ায় শরীক হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি