
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গাজীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ জাহাঙ্গীর আলম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এর কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমি গাজীপুর–৩ আসনের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।
© All rights reserved © 2026
Leave a Reply