1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামা দল সভাপতির হাফেজ ইসহাক আল মামুনের গভীর শোক। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামা দল সভাপতির হাফেজ ইসহাক আল মামুনের গভীর শোক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা ইসহাক আল মামুন।

আজ এক শোক বার্তায় হাফেজ মাওলানা ইসহাক আল মামুন বলেন, “আজ সকাল ৬টায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন মহান দেশপ্রেমিক ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারালো। দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি মূল্যবোধ প্রসারে তাঁর আপসহীন সংগ্রাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “ওলামা সমাজ আজ তাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবককে হারিয়ে শোকস্তব্ধ। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।”

শোক বার্তায় ওলামা দল নেতা মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং সারা বিশ্বের কোটি কোটি নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সকলকে ধৈর্য ধারণ করে প্রিয় নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি