1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ৩শ প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার চেক বিতরণ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে ৩শ প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার চেক বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ প্রকল্পের তিনশ প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সম্মেলন কক্ষে এ ভাতার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম ফ্যাশন ডিজাইনার, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন ও বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে চারমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে ভাতার চেক তুলে দেন। ফ্যাশন ডিজাইনার, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে মোট ২শ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১২ হাজার ও বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ১শ জনের প্রত্যেককে ৬হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ রাকিব ভুইয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি