
শফিকুল আলম সজীব দুর্গাপুর, নেত্রকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে রওজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী ১১ জানুয়ারি ২০২৬, রবিবার এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌর কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ময়দানে বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত এই সম্মেলন চলবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘তাকওয়া ও আত্মশুদ্ধি’ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করবেন আল্লামা শাহ মুফতি মুহসিনুল করিম সাহেব (দা.বা.), সাবেক মুহাদ্দিস, ফরিদাবাদ-ঢাকা ও প্রধান মুফতি, জামিয়া ইউনুছিয়া বি-বাড়িয়া।
প্রধান বক্তা হিসেবে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনা করবেন ঢাকার বিশিষ্ট মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি খাইরুল ইসলাম নোমানী সাহেব (দা.বা.)।
সম্মেলনে দেশবরেণ্য আরও যে সকল ওলামায়ে কেরাম আলোচনা করবেন:
মুফতী জুবায়ের সাহেব (দা.বা.) – মুহাদ্দিস, ফরিদাবাদ মাদ্রাসা (বিষয়: ইসলামী অর্থনীতি)।
মুফতী এমদাদুল হক সাহেব (দা.বা.) – মুহতামিম, মুহাম্মাদিয়া মাদ্রাসা টঙ্গী (বিষয়: ইমানের গুরুত্ব ও ফজিলত)।
মুফতী মামুনুর রশিদ সাহেব (দা.বা.) – নায়েবে মুহতামিম, মৌ মাদ্রাসা।
হাঃ মাওঃ অলিউল্লাহ্ সাহেব (দা.বা.) – মুহতামিম, দুর্গাপুর কাচারী মাদ্রাসা (বিষয়: মাতা-পিতার হক)।
মুফতী উসামা সাহেব (দা.বা.) – মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া দারুল উলুম বাইতুল ডেমরা, ঢাকা (বিষয়: পর্দার গুরুত্ব)।
মুফতী আবু তালহা সাহেব (দা.বা.) – ঢাকা (বিষয়: সীরাতুন্নবী সা.)।
মুফতী আশরাফুর রহমান আনসারী সাহেব (দা.বা.) – নায়েবে মুহতামিম, তেরীবাজার বড় মসজিদ মাদ্রাসা (বিষয়: নামাজের গুরুত্ব ও ফজিলত)।
মাওঃ মুরশিদ আলম সিরাজী সাহেব (দা.বা.) – হারীগাতি, কলমাকান্দা (বিষয়: দানের গুরুত্ব ও ফজিলত)।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ সম্মেলনে ওয়াজ ফরমাইবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব সাহেব (দা.বা.)। সহ-সভাপতি হিসেবে থাকবেন দুর্গাপুর বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওঃ আব্দুল জলিল সাহেব (দা.বা.)।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আঃ হাকিম সাহেব ও সাধারণ সম্পাদক উমর ফারুক হাওলাদার সহ এলাকা বাসী ও যুব সমাজের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের এই সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply