1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

 

শফিকুল আলম সজীব,দুর্গাপুর (নেত্রকোনা)

“বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে…” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে দুর্গাপুর সাংবাদিক সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (২৮ ডিসেম্বর) দুর্গাপুর পৌর শহরের মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে দিনব্যাপী আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার কলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্গাপুর সাংবাদিক সমিতি গত চার বছর ধরে এলাকার মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের কথা তুলে ধরছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া হেলিম, বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ এবং পৌর জামায়াতের প্রাক্তন আমির হাবিবুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— সাংবাদিকতা ও সমাজসেবায় পল্লব চক্রবর্তী (প্রথম আলো), সমাজসেবায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, শিক্ষায় নাজমুল তুহিন (পরিচালক, প্রকৃতির পাঠশালা) এবং ক্রীড়া ক্ষেত্রে নজরুল ইসলাম (ক্রীড়া ধারাভাষ্যকার)।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার চকলেঙ্গুরা হাফিজিয়া মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি