
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সৌদি আরব দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়া সময় পিছন দিক দিয়ে অন্য একটি গাড়ি ধাক্কা দেয় এতে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম আনোয়ার হোসেন, তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা উত্তর গোবিন্দপুর গ্রামের আলমাস খান এর বড় ছেলে। নিহতের প্রতিবেশী প্রবাসী শফিক জানান, নিহত আনোয়ার খুব ভালো ছেলে ছিল ২ মাস পর তার দেশে এসে বিয়ে করার কথা ছিল।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ চাঁন মিয়া মেম্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত আনোয়ার ১০/১২ বছর আগে সৌদি আরবে যান। সেখানে ফ্রি ভিসায় কাজ করতেন তিনি। গতকাল রাতে তাঁর মৃত্যুর বিষয়টি শুনতে পাই।
© All rights reserved © 2026
Leave a Reply