1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন করতে ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ।  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন করতে ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ Time View

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮-সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৮ জন সংসদ সদস্য পদপ্রার্থী।

আজ

শুত্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল পর্যন্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

 

এ পর্যন্ত ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন,বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন,খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির,জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম

আল-মাদানী,ছাতক উপজেলা সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান,আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী

মাওলানা সিরাজুল ইসলাম।

 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী রিটার্নিং

অফিসার অরুপ রতন সিংহ’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন,জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. আজিজুল হক।

 

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিউল হক সানি সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন নি। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী

২৯ ডিসেম্বর। এ সময় পর্যন্ত মনোনয়নও পত্র সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি