1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে মসজিদের টাকা লুটপাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব, নাঠেরগুরু কমল রায়! - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

গৌরীপুরে মসজিদের টাকা লুটপাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব, নাঠেরগুরু কমল রায়!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি পূর্বপাড়া জামে মসজিদের বরাদ্দকৃত অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’মসজিদ কমিটি পৃথক সংবাদ সম্মেলনও করেন। এ দ্বন্দ্ব নিয়ে বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার গন্ধও বেড়িয়েছে। তবে এ ঘটনার নাঠেরগুরু হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের প্রশাসক কমল কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর/২৫) উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার আনোয়ারী।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম খোকন জানায়, উপজেলার চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ৫লাখ টাকা অনুদান চেয়ে এ বছরের ২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে ২০২৫-২৬অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন টিআর কর্মসূচীর (১ম পর্যায়ে) অধিনে ১১নং প্রকল্পে ১লাখ ২০হাজার টাকা অনুমোদন দেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। এছাড়াও এ প্রকল্পের অধিনে ডৌহাখলা ইউনিয়নের স্বল্প ডৌহাখলা সালাম সাহেবের বাড়ির সম্মুখ হইতে গফুর মেম্বারের বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটির মাখানে ইউড্রেন নির্মাণ, হকের মুনশী বাড়ি মাদ্রাসার পাশ্ববর্তী পাকা রাস্তা হইতে বাশাটি চৌধুরী বাড়ি রাস্তায় মাটি ভরাটসহ ইটের সলিং, রায়গঞ্জ বাজার হইতে কাজির ঘাট বাজার পর্যন্ত রাস্তা মেরামত ও সংস্কার, তাঁতকুড়া খাটাশিয়া মোড় সংলগ্ন ইউ ড্রেন নির্মাণ, নন্দীগ্রাম সামছুলের বাড়ি হইতে রফিক এর দোকান পর্যন্ত সিসিকরণ, হাইওয়ে রোড ক্লিনিক হইতে ঝাউগাই মৌজায় শামছুদ্দীন মেকারে রবাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটসহ সলিং, ডৌহাখলা স্কুল জামে মসজিদের উন্নয়ন, উত্তর চরঘোড়ামারা বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন, তাঁতকুড়া আমছর আলীর বাড়ি হয়ে তাঁতকুড়া রাস্তার মাঝখানে ইউ ড্রেন নির্মাণ, মরিচালী মধ্যপাড়া হতে দক্ষিনপাড়া রাস্তায় ইউ ড্রেন নির্মাণ, শহীদ বিপ্লবের কবরস্থানে মাটি ভরাট, খাটাশিয়া আকবরের বাড়ি হতে নওয়াঁও বাজার পর্যন্ত মাটি ভরাট, তাঁতকুড়া দারুলহিকমা ও মডেল মাদ্রাসার উন্নয়ন, কাজীরপাড়া জামে মসজিদের উন্নয়ন খাতে ১৫টি প্রকল্পে ১লাখ ১৩হাজার টাকা করে ১৭লাখ ১হাজার টাকার প্রকল্প অনুমোদন দেন।

তিনি আরও জানান, ৯ নভেম্বর উপজেলা বিএনপির কমিটি থেকে আমিসহ উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বহিস্কার করা হয়। এরপরেই ইউপি প্রশাসক কমল কুমার রায়ের আচরণ বদলে যায়। তিনি আমাকে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক ভয়ভীতি দেখিয়ে প্রকল্পের এ টাকা তার লোকজন দিয়ে তুলে নিয়েছে।

এ অভিযোগ প্রসঙ্গে প্রশাসক কমল কুমার রায় জানান, হাফেজ আজিজুল হকের ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তার নিকট চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের পরিচয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তি আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে ওই মসজিদের নামে ১লাখ ২০হাজার টাকার অনুদান অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্প অনুযায়ী মসজিদের অনুকূলে চেক বা অর্থ প্রদান করবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এ বিষয়ে আমার কোনো হাত নেই।

চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের (দাবীকৃত) সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন। তিনি জানান, এ মসজিদের নামে তিনি আবেদন করেছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে মসজিদের নামে দেয়া অনুদান অনুযায়ী চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন মসজিদ কমিটির টাকা আত্মসাতের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের নাম এনেছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক। এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এ দিকে ডৌহাখলা ইউনিয়নের প্রশাসক কমল কুমার রায়ের কার্যালয়ে আসার পর চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের নামে দুটি বরাদ্দ রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তাজুল ইসলাম খোকনদের এ মসজিদটি ইতোমধ্যে ৩০হাজার টাকার একটি অনুদান নিয়েছে। একই নামের বরাদ্দকৃত ১লাখ ২০হাজার টাকা কিভাবে তাহলে অন্য মসজিদ কমিটি নিয়ে গেলো এ প্রসঙ্গে তিনি বলেন, সেটাও একই নামের মসজিদ।

অনুসন্ধানে বেড়িয়ে আসে, চুড়ালী কুদরতিয়া জামে মসজিদকেই চুড়ালী পূর্বপাড়া মসজিদের অনুদান প্রদান করেন একাডেমিক সুপারভাইজার ও ইউপি প্রশাসক কমল কুমার রায়। শুধু তাই নয়, মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্টতা না থাকলেও গৌরীপুর জাসাসের সিনিয়র সহসভাপতি রুহুল আমিনকে ওই মসজিদের সভাপতি দেখিয়ে ৫ সদস্যের কমিটিরও অনুমোদন দেন এ কর্মকর্তা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, ইউপি প্রশাসক স্বাক্ষরিত ও ৩শ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরের পরেই প্রকল্পের প্রথম কিস্তির ৬০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। প্রকল্প কমিটির সভাপতি (চুড়ালী কুদরতিয়া জামে মসজিদের ইমামকে চুড়ালী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম লিখিয়ে) মো. শহীদুল্লাহ জানান, মসজিদের প্রকৃত নামে তথ্য বলতেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে চুড়ালী পূর্বপাড়া দাবী করা জামে মসজিদের সভাপতি, সম্পাদক ও প্রকল্প কমিটির সাধারণ সম্পাদকসহ উপস্থিত মুসুল্লীগণ এ নামের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই। কমিটির অন্য সদস্যরা হলেন চুড়ালীর আব্দুর রাজ্জাকের পুত্র হেলাল উদ্দীন, নবী হোসেনের পুত্র বাবুল মিয়া ও আব্দুল বারেকের পুত্র মাজহারুল ইসলাম। বাবুল মিয়ার মুঠোফোনে কল দেয়ার পর এক নারী বলেন, একটি বাবুলের নাম্বার না, রঙ নাম্বার।

অপরদিকে ৩টি ইউ ড্রেনের প্রকল্প ঘুরে কোথাও কাজ করার কোনো চিহ্ন দেখা মিলেনি। অন্যান্য প্রকল্পের কাজও শুরু হয়নি। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন জানান, সবেম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি