1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদক

‎ কিশোরগঞ্জের হোসেনপুরে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

‎মঙগলবার( ১৬ই ডিসেম্বর) হোসেনপুর উপজেলা প্রশাসন,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এর সকল অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, হোসেনপুর উপজেলা মূলধারা  সাংবাদিক ঐক্য ফোরাম কুড়িঘাট স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান করেন।

বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল

 

‎

‎এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন , সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদের নেতৃত্বে এবং উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক দুটি মিছিল পৌর এলাকা প্রদক্ষিণ করে কুঁড়ি ঘাট স্মৃতিসৌধে এসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেণ।

‎

‎পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পৌর এলাকা সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

‎উপজেলা পরিষদ হলরুমে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলা পরিষদ মাঠে ২৯ টি স্টলে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক যুব উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য ও খাদ্য সামগ্রীর স্টল,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন   ভেটেনারি চিকিৎসা সরঞ্জামাদি প্রদর্শনী স্থাপন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নানা রকম পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি