1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বেচ্ছাসেবক সমাবেশে ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক সমাবেশে ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

 

এম এ হাসান,ভোলা জেলা প্রতিনিধি:

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর ২৫ইং)স্হানীয় ডাওড়ী বাজার সংলগ্ন একটি হলরুমে সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালমা ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদ। সমাবেশে স্বেচ্ছাসেবকদের সংগঠিত, দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবক অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম বলেন, দেশ ও সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তরুণদের মানবিক কাজে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।

 

সমাবেশের প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক স্বেচ্ছাসেবকদের নৈতিক শক্তি, দায়িত্ববোধ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় অবিচল থাকার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি জামায়াতে ইসলামী সমর্থিত কালমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মদ শাহে আলম জনসেবামূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবকদের ভূমিকা আরও গতিশীল ও সংগঠিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলা সভাপতি মো. জসিম উদ্দিন এবং বিশিষ্ট শিক্ষাবিদ আজিজুল হক। তারা তরুণদের চরিত্রগঠন, শৃঙ্খলা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

 

সমাবেশে বক্তারা আসন্ন কর্মসূচিগুলো সফল করতে সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল অংশগ্রহণ কামনা করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পর্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ নিজামুল হক নাঈমের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি