1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

 

এম এ হাসান, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন মোল্লা জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন জাতীয়করণ প্রত্যাশী জোট ভোলা জেলা আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, উপজেলা জোটের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন এবং শিক্ষক নেতা মো. মাহাবুব আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, ৩০ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকায় ‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি অধ্যক্ষ দেলোয়ার আজিজি তার ফেসবুকে শেয়ার করেন। এর জেরে মন্ত্রণালয় নিয়ম বহির্ভূতভাবে তার প্রতিষ্ঠানে চার সদস্যের কমিটি গঠন করে দুইদিনব্যাপী মিনিস্ট্রি অডিটের সিদ্ধান্ত নিয়েছে, যা স্পষ্টতই হয়রানিমূলক।

 

তারা আরও বলেন, পূর্বে মিনিস্ট্রি অডিট ১০ বছর পরপর একসাথে আট–দশটি প্রতিষ্ঠানে হতো এবং দুইজন কর্মকর্তা দিনে কয়েকটি প্রতিষ্ঠান অডিট করতেন। কিন্তু শুধুমাত্র আজিজির প্রতিষ্ঠানে আলাদা করে চার সদস্যের দল পাঠানো অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে মিনিস্ট্রি অডিট সম্পন্ন করেছে, পুনরায় ২০২৯ সালের আগে অডিট হওয়ার কথা নয় বলেও উল্লেখ করেন তারা।

 

বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের হয়রানিমূলক অডিট চালানো হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভে লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি