1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান ৩৬ কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান ৩৬ কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিকে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবদল নেতার নাম কামরুল হাসান (৪০)। তিনি আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেট কারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জাগো নিউজকে বলেন, কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক। সে যে মাদক ব্যবসায় জড়িত, তা আমি অবগত ছিলাম না। গ্রেফতারের পর নিজেই বোকা বনে গেছি। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি