
হাকিমপুর উপজেলা প্রতিনিধি,মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন পৌর যুব দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে পৌর শহরের ২ নং ওয়ার্ডে উপজেলার পৌর যুব দলের আয়োজনে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সদস্য সচিব বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নিযুক্ত করে দেশের এবং জনগণের সেবা করতে পারে সেই লক্ষে এই প্রচার প্রচারনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মর্তুজা,যুগ্ন আহবায়ক রাহুল ইসলাম, কাওসার,২ নং ওয়ার্ড সভাপতি মিঠু সরকার,সাধারণ সম্পাদক আলিম হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি সেলিম মীরসহ পৌরযুবদলের নেতাকর্মীরা।
© All rights reserved © 2026
Leave a Reply