
আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
বুধবার ২৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুরের ডাক্তার বাড়ীতে মোজাম্মেল – জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এলাকার কৃতি সন্তান, মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু চিকিৎসক, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ও ফেকো সার্জন ডাঃ মাজহারুল হক ভূঁইয়া সজীবের ব্যক্তিগত প্রচেষ্টায় শীত,বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল – জাহানারা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম। বক্তব্য রাখেন ডাঃ মাজহারুল হক ভূঁইয়া সজীব, উপজেলা জামায়াতের আমীর মাও রফিকুর রহমান, মাও ফরিদুল ইসলাম, মাওঃ হোসাইন আহমদ, মাওঃ শরিফুল ইসলাম,
প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র, শীতার্ত, এতিম ও শারীরিক প্রতিবন্ধী ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। পরে ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply