1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পার্স্ববতীদেশ ভারত থেকে হিলিতে আসা মুখপোড়া হনুমানটি এখন রংপুর চিড়িয়াখানায় স্থানান্তর। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

পার্স্ববতীদেশ ভারত থেকে হিলিতে আসা মুখপোড়া হনুমানটি এখন রংপুর চিড়িয়াখানায় স্থানান্তর।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

 

মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হিলিতে আসা একটি মুখপোড়া হনুমান গত কয়েকদিন ধরে উপজেলা অফিস ও জনবহুল বিভিন্ন স্হানে ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হলেও প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছিলো। সেই মুখ পোড়া হনুমানটিকে সামাজিক বনবিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেই সার্বিক নিরাপত্তায় হনুমানটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান কয়েকদিন ধরে সরকারি অফিস ও জনবহুল এলাকায় ঘুরছিল। প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় গতকাল বিকালে হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। পরে রংপুর কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মুখ পোড়া হনুমানটি বিভিন্ন অফিস এলাকার ছাঁদ ও গাছের ডালে ডালে ওঠা-নামার কারণে বিস্ময় ও কৌতুহল সৃষ্টি করলেও, কোনো ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করায় স্হানীয় এলাকাবাসী সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি