
মোঃ আশরাফুল আলম ,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারাপুর
অবস্থিত থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড–এর স্বত্বাধিকারী মোঃ রনি চৌধুরীর
উদ্যোগে ফ্রি পাইলস্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৪ই নভেম্বর, সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি পাইলস্ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চেকআপ করেন। ল্যাপরোস্কোপিক এন্ড কলোরেক্টাল সার্জন ডা. মোঃ আব্দুল জব্বার,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)কলোরেক্টাল সার্জারি বিভাগ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত রোগীদের পাইলস্ রোগ সম্পর্কে বিস্তৃত ধারণা ও সচেতনমূলক বক্তব্য প্রদান করেন ডা. আব্দুল জব্বার। এসময় থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড–এর আবাসিক মেডিকেল অফিসার এমবিবিএস, ডা. মোঃ ফাত্তান নবী খান, উপস্থিত থেকে বিভিন্ন রোগের রোগী ফ্রি সেবা প্রদান করেন
© All rights reserved © 2026
Leave a Reply