1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ আইনজীবী ফোরামের সংবর্ধনায় সিক্ত হলেন শরিফুল আলম ও মাজহারুল ইসলাম  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ আইনজীবী ফোরামের সংবর্ধনায় সিক্ত হলেন শরিফুল আলম ও মাজহারুল ইসলাম 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ ৯ বছর পর ২০ সেপ্টেম্বর’২৫ অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উত্তর কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরাম।

 

মঙ্গলবার ১১ নভেম্বর বিকালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরাম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনার জবাবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফুল আলম বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে যেদিন থেকে যুক্ত হয়েছি, সেদিন যেতেই বিএনপিকে ভালোবেসে যখন যে দায়িত্ব পেয়েছি, সে দায়িত্ব শতভাগ পালনের চেষ্টা করেছি। যার ফলে আজকের এই অবস্থানে আসতে পেরেছি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। রাস্তায় বেরোলেই গ্রেফতার করা হতো, গুমখুনের স্বীকার হতে হতো। এই অবস্থা থেকে ছত্রিশ আগষ্ট আমরা প্রাথমিক মুক্তি পেয়েছি। এখনও ষড়যন্ত্র চলছে। একটি দল নানান ইস্যু বারবার সামনে নিয়ে আসতে নির্বাচকে বানচাল করতে। কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি তথা এদেশের মানুষ তা হতে দেবে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে সকল ষড়যন্ত্র জাল মারিয়ে নির্বাচন অবশ্যই হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দেন, তার পক্ষেই একাট্টা হয়ে নির্বাচন করতে হবে, চেনা অফ কমান্ড মানতে হবে এবং নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে সহায়তা করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের যে কোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বারের সাবেক সভাপতি ও জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ এর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, স্পেশাল পিপি ১ অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন বিপ্লব।

এর আগে সংবর্ধিত অতিথিদেরকে ফোরামের আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি