1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিট ব্যবসায়ী মৃত্যু  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিট ব্যবসায়ী মৃত্যু 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পুকুরে বসানো সেচের পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একলাছ উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক সারে ১২ টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে নিজ বাড়ি পুকুরে এ ঘটনা ঘটে।

 

নিহত একলাছ উদ্দিন বড় আজলদী গ্রামের মোঃ জালাল উদ্দিন বেপারি ছেলে। নিহত পরিবার সূত্রে জানান যায়. সুখিয়া বাজারের নিজ প্রতিষ্ঠান ফিড ব্যবসা দোকান থেকে সকালে তার বাড়ির পাশে নিজ পুকুরে সেচ দিয়ে পানি দেওয়ার জন্য সেচ পাম্প ঠিক করানোর জন্য বা ফার্মে যাই। বিদ্যুৎ না থাকায় দুপুর ১ টার দিকে বাড়িতে এসে পুকুরে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎ এর শট খেয়ে সে মাটিতে পরে গেলে মাথায় আঘাত লাগে। পরে থাকা দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পাকুন্দিয়া থানা কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, পাকুন্দিয়া উপজেলা বড় আজলদী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে জানতে পারি তার নিজ পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে নিহত হয়েছে ,পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবার এর কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি