1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায়এক নারী নিহতঃ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায়এক নারী নিহতঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আজ সকালে হাঁটতে বের হওয়া এক নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুর নবী।

নিহত জমিরন বেগম (৫৫) ওই উপজেলার সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মাহমুদুর বলেন, জমিরন বেগম নিয়মিত সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কিছুটা কম শুনতেন বলে জানা গেছে।

শনিবার সকালে বুড়ীমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি হাতীবান্ধার দিকে যাচ্ছিল। এর মধ্যে ট্রেনের শব্দ শুনতে না পেয়ে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি মাহমুদুর নবী বলেন, “নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি