1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্তর্জাতিক সিম্পোজিয়ামে পবিপ্রবি কর্মকর্তার অংশগ্রহণ - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সিম্পোজিয়ামে পবিপ্রবি কর্মকর্তার অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়গপুরে সম্প্রতি অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন নলেজ ইঞ্জিনিয়ারিং ইন ডিজিটাল লাইব্রেরি ডিজাইন (KEDLD–2025)”–এ অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।
সিম্পোজিয়ামের বিভিন্ন অধিবেশনে ড. পঙ্কজ কুমার সরকার আলাদাভাবে সেশন চেয়ার ও কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শিক্ষাবিদের সম্মানজনক সম্পৃক্ততা। দেশ–বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সিম্পোজিয়ামটি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটা ডেটা লার্নিংয়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অংশগ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আইআইটি খড়গপুরের এই আন্তর্জাতিক আয়োজন আমার পেশাগত ও একাডেমিক জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সিম্পোজিয়ামের আয়োজক কমিটির উষ্ণ আতিথেয়তা, সম্মান ও সহযোগিতা সত্যিই অনন্য। আয়োজক সচিব ও তাঁর পুরো টিমের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “আমার অংশগ্রহণের অনুমতি ও উৎসাহ প্রদানের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর সদয় সহযোগিতা ও প্রেরণার জন্য।”
উল্লেখ্য, ‘KEDLD–2025’ সিম্পোজিয়ামটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের শিক্ষাবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ল্যাংগুয়েজ, ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তাঁদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। এই আন্তর্জাতিক মঞ্চে পবিপ্রবির প্রতিনিধিত্ব দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক নতুন সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি