1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মডেল সাপাহার গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রোমানা রিয়াজ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

মডেল সাপাহার গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রোমানা রিয়াজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

 

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও রোমানা রিয়াজ আরও বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দেয়। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সাপাহারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে।”

সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি