1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নানীর জানাজায় যেতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নানীর জানাজায় যেতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ Time View

 

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৬) নামে এক মাদ্রাসাছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালমোহন-চরফ্যাশন সড়কের ফরাজি দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মো. বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী হিসেবে যুক্ত ছিলেন।

 

সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও সংগঠনের নেতাকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি