1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

কালীগঞ্জে মা ও শিশু সহায়তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌরসভার সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গর্ভবর্তী মায়ের গর্ভকালীন চার মাস থেকে শুরু করে শিশুর ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি’র প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভুঁইয়াসহ পৌর কমিটির সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি