1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫ সাল এইচএসসি , আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দসহ অভিভাবকরা।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন,আমরা প্রায়ই অনিয়মের কথা বলি, কিন্তু যারা এসব অনিয়ম করে, তারাও উচ্চ শিক্ষিত। প্রকৃত শিক্ষা শুধু সনদে নয়—মানবিক মূল্যবোধে। কেবল বইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলিই একজন মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলে।”

 

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন,কৃতিত্ব অর্জন শুধু নিজেকে নয়, পরিবার ও সমাজকেও গর্বিত করে। এই সাফল্য যেন বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি