1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশুসহ ১৬ জনকে হুইল চেয়ার এবং ৫টি সংস্থাকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
গাজীপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরের সহায়ক উপকরণ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের হাবিবুর রহমান খান, দক্ষিণ রাজনগরের ইতি বেগম, বর্ত্তুলের মো. জাহিদ, মানিকপুরের আয়শা সিদ্দিকা প্রীতি, চুয়ারিখোলার মজিদা বেগম, উত্তর রাজনগরের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা দেওয়ান, নাগরী ইউনিয়নের তেতুইবাড়ি গ্রামের প্রয়ন ক্রশ, ছাইতান দক্ষিণপাড়ার হাসি রেবেকা রোজারিও, বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আল রাফি সোহান, বক্তারপুরের নুর আক্তার, ফুলদীর মো. রিহান, মোক্তারপুরের লিমা আক্তার, জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি গ্রামের রাহাদ ইসলাম সাইমান, কৌচানের গৌতম চন্দ্র পাল, মাজুখানের জায়েদা খাতুন ও সাদিয়া আক্তার ইভাকে হুইল চেয়ার এবং চরবাঘুন গণপাঠাগার ও সমাজকল্যাণ সংঘ, কালীগঞ্জ কল্যাণ সংস্থা, কালীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেনারেশন স্পোর্টিং ক্লাব এবং চুয়ারিখোলা জন উন্নয়ন সংস্থার প্রতিটিকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন।
এই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা ইশরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি