
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।
আজ মঙ্গলবার(৭ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রবীণদের মর্যাদা ও অধিকার, সমাজে হোক সবার অঙ্গীকার”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ্ , শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নতুন প্রজন্মকে প্রবীণদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানের শেষে প্রবীণদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য, সম্মান ও নিরাপদ জীবনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, দিবসটি উদযাপনের আয়োজন করে লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
© All rights reserved © 2026
Leave a Reply