
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম চর্চা করতে পারবে। তিনি আরো বলেন, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হলে অমুসলিম রাষ্ট্রের কাছে আমানত হিসেবে থাকবে। রাষ্ট্রের সকল নাগরিক তার প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে ইনশাল্লাহ। রাষ্ট্র তার নাগরিকদের সকল শ্রেণি,ধর্মের মানুষকে সমানভাবে ধর্মীয় চর্চা করতে আর্থিক ও আইনি সহায়তা প্রধান করবে। ইনশাল্লাহ পূজা বা অন্য কোন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নিয়ে কোন প্রকারের ভয়ভীতি থাকবে না। গতকাল মঙ্গলবার ৩০/৯/২৫ বাদ আসর গৌরীপুর উপজেলার ৮ ডৌহাখোলা ইউনিয়ন ও ১ নং মইলাকান্দা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতামত বিনিময় করেন গৌরীপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ সিধলা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মুসলেম উদ্দিন, ৮ নং ডৌহাখোলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি জনাব মাজহারুল হক, গৌরীপুর উপজেলা শিবির সভাপতি জনাব সালেহীন কবির, শ্যামগঞ্জ সাংগঠনিক থানা শিবির সভাপতি, ৫ নং ওয়ার্ড মেম্বার মাওলানা শফিকুল ইসলাম মোহাম্মদ উল্লাহ, ১ নং মইলাকান্দা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বাবু মন্ডল, বারহাট্রা থানা শিবিরের বায়তুলমাল সম্পাদক মান্ন,মাওলানা সাদেক আহমদ হারিস, সাইদি, কাঞ্চন, আবদুর রহিম প্রমূখ।
© All rights reserved © 2023
Leave a Reply