1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধায় মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ মোটরসাইকেল - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হাতীবান্ধায় মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ মোটরসাইকেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ ,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

ডিবি পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ আটজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট কালীগঞ্জের মো. মকবুল হোসেন (৩৪), রংপুর গঙ্গাচড়ার মো. মিলন মিয়া (৩০), মো. রাকিব হোসেন (২৩) , মো. সোহেল রানা সাবু (২৪), মো. মাসুদ রানা (২২),  দক্ষিণ ধুবনীর  মো. আল-আমিন (২২), বাড়াইপাড়ার মো. জাহিদ ইসলাম (১৮)  এবং হাতিবান্ধা দক্ষিণ বাড়াইপাড়ার মো. রহমতুল্লাহ (১৮)।

 

ডিবি পুলিশ জানায়, প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি ৪বি ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল) ১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো) ১টি। মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

 

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি