1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল:৫ দফা দাবি। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল:৫ দফা দাবি।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View

 

শফিকুল আলম সজীব দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জুলাই সনদের আইনী বৈধতা ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, দুর্গাপুর পৌরশাখার সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সহ বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়ে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে জুলাই সনদের আইনি বৈধতা প্রদানসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে। অবিলম্বে তাদের ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি