1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খানসামা ও চিরিরবন্দর বাসিকে শারদীয় দুর্গোৎসব ১৪৩২: শুভেচ্ছা জানালেন আখতারুজ্জামান মিয়া, - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

খানসামা ও চিরিরবন্দর বাসিকে শারদীয় দুর্গোৎসব ১৪৩২: শুভেচ্ছা জানালেন আখতারুজ্জামান মিয়া,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

 

মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

খানসামা ও চিরিরবন্দর উপজেলার

সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের প্রতি শারদীয় দুর্গোৎসব ১৪৩২ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর ৪ খানসামা ও চিরিরবন্দর সবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

আখতারুজ্জামান মিয়া শুভেচ্ছা বার্তায় বলেন, আশ্বিনের হাওয়ায় যখন ঢাকের বাদ্যি বেজে ওঠে, তখন জেগে ওঠে আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আর একাত্মতার চেতনা। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হৃদয়ের উৎসব। আনন্দ, আলো আর ভালোবাসার ছোঁয়ায় আমরা একসাথে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরোও বলেন, পূজা হোক বিশ্বাসের শক্তি, সম্প্রীতির দীপ্তি আর ভালোবাসার বিজয়। বিভেদের দেয়াল ভেঙে আমরা সবাই মিলে আলোর এই উৎসব উদযাপন করি। দেবী দুর্গার আশীর্বাদে দেশের প্রতিটি ঘরে ঘরে মঙ্গল ও শান্তির অবিরত প্রবাহ বয়ে যাক।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খানসামা ও চিরিরবন্দর সহ সারাদেশে চলছে উৎসবের আমেজ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা মণ্ডপে সাজসজ্জা—সবখানেই বিরাজ করছে আনন্দ আর মিলনমেলার আবহ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

খানসামা ও চিরিরবন্দর উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি