1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিমিয় - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিমিয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক, উপজেলা দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলার ৪২টি পূজামন্ডপে সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নাশকতাকারীরা পূজাকে উপলক্ষ্য করে পূর্বের কোন ঘটনাকে এডিটের মাধ্যমে স্পর্শকাতর ইস্যু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। কোন দূষ্কৃতকারী যেন আমাদের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মহোদয় ১৩টি জেলার ৯৮টি থানার কর্মকর্তাদের আজ জুম মিটিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই আমরা পূজামন্ডপগুলো পরিদর্শণ করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষ্যে আপনারা সাংবাদিকদের সহযোগীতা এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সত্যি ঘটনা তুলে ধরবেন বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি