1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে মসজিদের জানালার গ্রীল কেটে চুরি। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

রায়পুরে মসজিদের জানালার গ্রীল কেটে চুরি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাতা গাছির হাট জামে মসজিদে ঘটে গেছে ভয়াবহ চুরির ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারি, সাউন্ড সিস্টেমের মেশিন, আইপিএসের ব্যাটারিসহ বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, মসজিদের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। ভেতরের আলমারি ও বৈদ্যুতিক সরঞ্জামের তার ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেন, মসজিদের ভেতরে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরের দল সহজেই প্রবেশ করতে সক্ষম হয়েছে।

 

 

স্থানীয় এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে জানান আমরা ফজরের নামাজ পড়তে এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করি। এরপর খুঁজে দেখি মাইকের ব্যাটারি ও আইপিএস নেই। এটি পরিকল্পিত চুরি বলে আমাদের ধারণা।”

 

অন্য এক বাসিন্দা বলেন এটি কোনো সাধারণ চুরি নয়, মসজিদের পবিত্রতা নষ্ট করারও একটি অপচেষ্টা হতে পারে। কয়েক মাস আগে কাছাকাছি আরেকটি মসজিদ থেকেও সাউন্ড সিস্টেম চুরি হয়েছিল।”

 

রায়পুর থানার একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে

 

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রায়পুরের গ্রামীণ এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে মসজিদ ও স্কুল-কলেজের মতো জনসম্পৃক্ত স্থাপনায় দুর্বৃত্তরা টার্গেট করছে। নিরাপত্তার ঘাটতি, রাতে টহল পুলিশের অভাব এবং স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাবকে এর মূল কারণ হিসেবে দেখছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি