
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের হোটেল শেরাটনের হলরুমে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সিনিয়র সদস্য সচিব কাউসার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. রুবেল আব্দুল্লাহর পিতা মো. আজহারুল ইসলাম।
পরিচিতি সভায় জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন আমি আওয়ামী পরিবারের সন্তান, ছাত্রলীগ করেছি।আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না।
উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. জুবায়ের আলম এবং যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈম।
এদিকে এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে যুগ্ম-আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকদের পুনর্বাসন করতে অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হলে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply