1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরের কৃতি সন্তান আনোয়ার হোসাইন রিংকু নরসিংদীর জেলা প্রশাসক পদে পদায়ন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

রায়পুরের কৃতি সন্তান আনোয়ার হোসাইন রিংকু নরসিংদীর জেলা প্রশাসক পদে পদায়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

 

আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষীপুর)

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কৃতি সন্তান ও রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডের গর্বিত বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসাইন রিংকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন।

 

তার এ পদায়নের খবর ছড়িয়ে পড়তেই রায়পুরের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

 

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে আনোয়ার হোসাইন রিংকু এ পর্যায়ে পৌঁছেছেন। তার এই অর্জন শুধু রায়পুর নয়, পুরো লক্ষ্মীপুর জেলাকেই জাতীয় পর্যায়ে গৌরবান্বিত করেছে।

 

রায়পুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আমরা গর্বিত যে, আমাদের এলাকায় জন্ম নেওয়া একজন যোগ্য সন্তান দেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। আশা করি তিনি নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে মানবিকতা, যোগ্যতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করবেন।”

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন রায়পুরের সর্বস্তরের মানুষ। ২ নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ রহমান, হামিদুর রহমান বাবলু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ, ব্যবসায়িক নেতা ইব্রাহিম খান, আবদুর রব সিদ্দিকী, আরিফ রুবেল, আজম খানসহ অনেকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করছেন, আনোয়ার হোসাইন রিংকুর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

সর্বস্তরের মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের কল্যাণে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করবেন এবং নরসিংদীকে উন্নয়ন ও জনসেবার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি