
স্টাফ রিপোর্টার
আগামী ২০সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার
ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে হোসেনপুর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোসেনপুর লোকাল বাসস্ট্যান্ড পৌর যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এতে
সভাপতিত্ব করেন শরীফ আহমেদ (শরীফ)আহবায়ক হোসেনপুর পৌর যুবদল,সঞ্চালনায় কারা নির্যাতিত নেতা নুরে আলম এরশাদ,দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সাংস্কৃতিক জাসাশ ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আজিজ,হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,
কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া,হোসেনপুর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান। ওলামা দলের সভাপতি আব্দুর রহমান সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply