1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বরিশাল বাকেরগঞ্জে দিন দিন বেড়ে চলেছে যুব সমাজকে ধ্বংস করার মতো অনলাইন জুয়ার অ্যাপ  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বরিশাল বাকেরগঞ্জে দিন দিন বেড়ে চলেছে যুব সমাজকে ধ্বংস করার মতো অনলাইন জুয়ার অ্যাপ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধ,মোঃসানি

সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিধান অনুসারে অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এরই মধ্যেই জুয়ার সঙ্গে জড়িত এগারো শ-এর বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্ট শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ ছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠান অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

২১ মে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি, প্রচারণায় অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ধরনের অপরাধে দুই বছরের কারা দণ্ড বা ১ কোটি টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে কিন্তু বরিশাল বাকেরগঞ্জে এই বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি এই কারণে অনলাইন জুয়ার অ্যাপ মেঘের কালো ছায়ার মত প্রত্যন্ত গ্রামেও দ্রুত ছড়িয়ে পড়ছে ।

সচেতন নাগরিকবাসীদের দাবি অতি শীগ্রই বাকেরগঞ্জ থানা পুলিশ এই বিষয়ে জোরদার নজরদারি বাড়াতে হবে যাতে অনলাইন জুয়ার app থেকে সাধারণ যুব সমাজ রক্ষা পায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি