
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
রামপাল থানা পুলিশের অভিযানে ৩কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ৪ মাদকব্যবসায়ী আটক
বুধবার ১০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়,
আটককৃত ব্যক্তিরা হলো, গিলাতলা গ্রামের ওয়াব শেখের ছেলে শেখ মিলন ( ২৮ ) এবং শেখ রিপন (৩০), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মানিক শেখের ছেলে মোঃ আলামিন,ও একই গ্রামের কিসমত খানের ছেলে মিরন খান (২৪)
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিলাতলা ও তার আসে পাশের গ্রামে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীদের গাঁজা,বাটখারা,ও বিভিন্ন সরঞ্জাম সহ তাদের গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়,
© All rights reserved © 2026
Leave a Reply