1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিদেশী বিনিয়োগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন করতে চান ড. এসএ অপু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিদেশী বিনিয়োগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন করতে চান ড. এসএ অপু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিদেশী বিনিয়োগ এনে ব্যাপক কর্মসংস্থান ও শিক্ষা খাতে উন্নয়ন করতে চান বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও বিএনপি নেতা ড. শাহাফুজ আলম অপু। বৃহস্পতিবার বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ও নেজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে গণসংযোগে তিনি এই প্রতিশ্রুতি দেন। এসময় ড. এসএ অপু সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন৷

আইনজীবী ড. এসএ অপু বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। কারন পতিত আ.লীগের প্রেতাত্মারা এখনো প্রশাসনে বিরাজমান রয়েছে। এছাড়াও দলের মধ্যে যে কোন্দল রয়েছে তাও নির্বাচনকে কঠিন করে তুলবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সচেতনভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেলেও তার দোসররা রয়ে গেছে। তার জলন্ত প্রমাণ ডাকসুর নির্বাচন। এই নির্বাচন দেখলেই বোঝা যায়, হাসিনার দোসররা সর্বত্র বিরাজমান। সকলে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে হবে।

সন্ধ্যায় বিএনপি নেতা ড. এসএ অপু নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফা তুলে ধরে মতবিনিময় সভা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএম জামাল বাচ্চুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি