
আব্দুস সালাম গংগাচড়া উপজেলা প্রতিনিধি।
রংপুরের গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে তাদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম পুলিশদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান। তিনি চুরি, ছিনতাই, মাদক, জুয়াসহ নানা অপরাধ দমনে কাজ করার দিকনির্দেশনা দেন গ্রাম পুলিশ সদস্যদের।
© All rights reserved © 2026
Leave a Reply