1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ Time View

 

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃসানি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

 

ওসি (তদন্ত) সুরজিৎ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আহম্মেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠুন, পুষ্প রানী চক্রবর্তী প্রমুখ।

 

এছাড়া বাকেরগঞ্জ উপজেলার ৭৭ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি