
মোহাম্মদ রাসেল ;ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
মৎস্য সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূল অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলায়
আজ (০৩ সেপ্টেম্বর) একটি সফল অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস, ইটনা।
অভিযানে অলওয়েদার রোড সংলগ্ন জলাশয় ও এলংজুরি ইউনিয়নের বিভিন্ন হাওর থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের সংখ্যা ৫৪টি, যার আনুমানিক দৈর্ঘ্য ১২৫০ মিটার এবং বাজারমূল্য প্রায় ২,২০,০০০ টাকা।
অভিযানে সহযোগিতা করেন ইটনা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ। জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা জানান, অবৈধ জাল ব্যবহার হাওরের প্রাকৃতিক মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এই অভিযান নিয়মিত চলবে।
© All rights reserved © 2026
Leave a Reply