1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলে কালিয়ার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজে জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিনকে ৩ হাজার, বাবুলাল সাহাকে ১ হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫ শত ও মুজাম খানকে ২ শত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি