1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুরে  বিএনপির দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়।  - Stbanglatv.com
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুরে  বিএনপির দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়। 

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি ::
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

 

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি ::

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুরে  বিএনপির দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

১৬ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার আউশনারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আউনারা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও জনসভা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগকে আর বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগ এই দেশ থেকে যে পরিমান টাকা পাচার করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আওয়ামী লীগ কখনো এই দেশ, এই দেশের মানুষে মঙ্গল চায় না, এখন তারা নাকি আবার চক্রান্ত করছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের হতে তুলে দিবে। বাংলাদেশের মানুষ তা কখনোই মেনে নিবে না। তাই বাংলাদেশে আর আওয়ামী লীগ যাতে চক্রান্ত করতে না পারে সে ব্যবস্থা বিএনপিকে নিতে হবে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার ও সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার প্রমুখ।

এসময় জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদচারণায় সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি