
নিজস্ব প্রতিবেদক
(১৬ই নভেম্বর) শনিবার দিনাজপুরের বিরামপুর বড় মাঠে সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকের সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্টে বিরামপুর পৌরসভা একাদশ বনাম দিওড় ইউনিয়ন এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় দিওড় ইউনিয়ন বিরামপুর পৌরসভা একাদশ কে তিন শূন্য গোলে বিজয়ী লাভ করেন এবং ফাইনালে উত্তীর্ণ হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, বিরামপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় বাদশা মোহাম্মদ নাজ্জাসি সহ সঙ্গীয় দল,ক্রিয়া সংস্থার এডহক কমিটির সদস্য রবিউল করিম বিপ্লব,এডহক কমিটির সদস্য সায়েবিন আলম,আনোয়ারুল হাবিব রিটন,ক্রিয়া সংস্থার সদস্য ও বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার সহ আরো অনেকে। এতে রেফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান,বিপ্লব তপ্ন,বেলাল ও মুস্তাফিজুর রহমান, ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন বিরামপুরের সকলের সুপরিচিত জনপ্রিয় ধারাভাষ্যকার শামসুল আলম।
© All rights reserved © 2023
Leave a Reply